
আন্তর্জতিক ডেস্ক:
চুক্তি অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতের মধ্যে বিরোধীয় অঞ্চল আজারবাইজানকে ছেড়ে দেয়ার কথা থাকলেও আরও আর্মেনীয়দের আরও ১০দিন সময় দিয়েছে আজারবাইজান। খবর আলজাজিরা।
খবরে বলা হয়, বিরোধীয় কালবাজার অঞ্চলের বাসিন্দারা চুক্তি অনুযায়ী তাদের বসতি রোববার ছেড়ে দেয়ার কথা। ওই অঞ্চলটি কয়েক দশক ধরে জাতিগত আর্মেনীয়রা বসবাস করে আসছে। তবে রোববার আজারবাইজান ওই অঞ্চলটি সম্পূর্ণ খালি করতে আরও ১০দিন সময় বাড়িয়েছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ জানিয়েছেন, বিরোধীয় অঞ্চলের মধ্যস্থতাকারী রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের মাধ্যমে আর্মেনীয়া সময় বাড়ানোর অনুরোধ করেছে; মানবিক কারণে ইলহাম আলিয়েভ প্রস্তাবটি গ্রহণ করেছেন।
আর্মেনিয়ানদের অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে চলে যানবহনে তাদের মালামাল নিয়ে চলে যাচ্ছেন। অনেকেই তাদের বসতি ছেড়ে যাওয়ার আগে তাতে আগুন দেন। শনিবার সীমান্তবর্তী জেলা মারতাকার্টের চারেকতার গ্রামের ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বাসিন্দারা আর্মেনিয়ায় চলে যাওয়ার আগে তাদের বাড়িগুলো পুড়িয়ে দেয়।
