
ফাতেহ ডেস্ক: গোলাগুলিতে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও দিনাজপুরে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব ও পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর ডেপুটি কমান্ডার আবু খায়ের জানান, গতরাত দেড়টার দিকে মোল্লান এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে র্যাবও পাল্টা গুলি করে। এসময় গুলিবিদ্ধ একজনকে সদর হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
এদিকে, কুষ্টিয়ার ভেড়ামারার চর দামুকদিয়া গ্রামে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত হন শামসুদ্দিন ওরফে শ্যাম।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিহতের বিরুদ্ধে মাদকের ৮টি মামলা আছে। দিনাজপুরের পার্বতীপুরে আব্দুর রহিম নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে রহিম নিহত হয় বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে হত্যাসহ মাদকের ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
