ভারতে কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের দিন নির্ধারণে আলোচনা

ফাতেহ ডেস্ক:

ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে পরবর্তী বৈঠকের দিন নির্ধারণে আজ আলোচনায় বসবে সরকার।
বুধবার ৩২ কৃষক নেতার সঙ্গে বসে দিন নির্ধারণ করবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

বুধবার এক টুইট বার্তায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সরকার কৃষকদের দাবিগুলো নিয়ে আলোচনায় বসতে আগ্রহী, আশা করছি খুব শিগগিরই তারা আন্দোলন কর্মসূচি বন্ধ করবে।

এদিকে, কিষান দিবসে কৃষক আন্দোলনের সমর্থন জানাতে দুপুরের খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রেড ইউনিয়ন কংগ্রেস ও এর সহযোগী সংগঠনের কৃষকরা। আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত হরিয়ানার টোল আদায় বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।

এর আগে, বিজেপির এক বিবৃতিতে জানানো হয়, ২৫শে ডিসেম্বর ভার্চুয়ালি কয়েকজন কৃষকনেতার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটিতে ২৮ দিনের মতো চলছে কৃষক আন্দোলন।

আগের সংবাদবাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক
পরবর্তি সংবাদসরকার গণতন্ত্র ধ্বংস করার জন্যই কাজ করছে: রিজভী