
ফাতেহ ডেস্ক: সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান জড়িত। এফবিআইয়ের তদন্তে তা বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বুদ্ধিজীবীর ছদ্মবেশে তারা কতবড় চক্রান্ত করতে পারে তা দেশের মানুষের কাছে স্পষ্ট। শুক্রবার সকালে গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন।
