তিন সিটিতে শুরু হলো ভোটযুদ্ধ

ফাতেহ ডেস্ক: তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট নিয়ে রাজনৈতিক মাঠে উত্তেজনা আছে। আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী, বরিশাল, সিলেট নগরবাসী কিছুটা উদ্বিগ্ন; উৎকণ্ঠিতও। এ

মন অবস্থায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন দুই দলের জন্য পরীক্ষা। পরীক্ষা অবশ্য নির্বাচন কমিশনেরও। জাতীয় নির্বাচনের আগে বড় পরিসরে নির্বাচন আর হচ্ছে না। তাই আজ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নির্বাচন কমিশন, সরকার ও তাদের দলের জন্য জনগণের ‘আস্থা’ অর্জনের পরীক্ষা। নানা ‘শঙ্কা’ ও ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করে মাঠে থেকে দলের প্রার্থীকে

সারাদেশের জনগণের দৃষ্টি আজকের নির্বাচনের দিকে। জাতীয় নির্বাচনের আগে এ নির্বাচনগুলো কেমন হয়, তা নিয়ে নানা রকম আলোচনা আছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সংসদ নির্বাচনের আগে এটি দুই দলের জনপ্রিয়তা যাছাইয়ের পরীক্ষাও হতে পারে। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা তা এ নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করবে। পশ্চিমা দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন ও দাতা দেশগুলো তিন সিটির দিকে তাকিয়ে আছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে প্রতীক একটি বড় বিষয়। প্রতীকের পাশাপাশি প্রার্থী, তাদের কর্মকা-, স্থানীয় উন্নয়ন, দলীয় অবস্থান, অন্তঃকোন্দল এবং একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যুগুলোও প্রাধান্য পাবে। তবে তারা এ-ও বলছেন, এগুলোর সবটাই নির্ভর করছে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তার ওপর।

এর আগে দুইবার নির্দলীয় প্রতীকে হলেও এবার রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট হচ্ছে দলীয় প্রতীকে। আজ সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে। এই তিন সিটির সর্বশেষ ভোট হয় দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ১৫ জুন। সেই নির্বাচনে বিএনপিসমর্থিত প্রার্থীদের কাছে ক্ষমতাসীনদের ভরাডুবি হয়।

প্রথম থেকেই নির্বাচন নিয়ে কারচুপির শঙ্কার কথা বলে আসছে বিএনপি। তবে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর কর্মী ও অনুসারীদের নির্ভার ভাব রয়েছে। আওয়ামী লীগ দাবি করছে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হবে। কারচুপির শঙ্কা অমূলক। ভোটের একদিন আগে গতকাল এক গবেষণা সংস্থার জরিপের ফল তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, নির্বাচনী লড়াইয়ে বিএনপি এখন আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বীই নয়।

বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন, সম্প্রতি গাজীপুর ও খুলনা সিটির নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম ও জালিয়াতির’ মাধ্যমে জয় পেয়েছে ক্ষমতাসীনরা। এখন ‘সেই কৌশল’ তারা সোমবারের তিন সিটির ভোটেও কাজে লাগাতে চাইছে।

নির্বাচনের মাস পাঁচেক আগে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিএনপিÑ দুই দলই স্থানীয় সরকারের এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। আজ ভোটের মাধ্যমে খুলনায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটবে নাকি পুনরায় আসবে বিএনপি, সেই প্রশ্নের উত্তর মিলবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে একটি বিষয় জানা গেছে, সরকারবিরোধী শিবির সোনা ও কয়লা দুর্নীতির বিষয়টি এখন ভোটারদের কাছে তুলে ধরছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ দুটি ইস্যু আওয়ামী লীগের ভোটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আগের সংবাদইসরায়েলি সেনাকে চড় দেয়া ফিলিস্তিনি কিশোরির মুক্তি মিলল
পরবর্তি সংবাদবরিশালে দুই প্রার্থীর ভোট বর্জন