
ওমর ফারুক: ভারতের উত্তরাখণ্ডে থেহরি গেহরেওয়াল জেলার ঘোসালি শহর। এ শহরে হিন্দু মুসলিমের দাঙ্গার কথা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না। তবে গত সোমবার একটি হোটেলে এক মুসলিম তরুণের সঙ্গে হিন্দু মেয়েকে হাতেনাতে ধরে স্থানীয় জনগণ। তারপর মুসলিম ছেলেটিকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এ নিয়ে হিন্দুরা শহরটির মুসলিম ব্যবসায়ীদের দোকান পাটে হামলা চালিয়েছে। আতঙ্কে থাকতে হচ্ছে মুসলিমদের। শহরটির নানা জায়গায় মুসিলমদের বের করে দেয়ার দাবিতে স্লোগান দিচ্ছে হিন্দু চরমপন্থীরা। শহরটিতে থেকে মুসলিমদের বের করে দেওয়ার দাবিতে হিন্দু ব্যবসায়ীরাও এ আন্দোলন চালিয়ে যাচ্ছে।উত্তরাখণ্ডের অন্যান্য এলাকাতেও এ দাবি উঠছে। গতকাল কয়েকদিন আতঙ্কে শহরটির মুসলিম ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রেখেছে। ডেইলি সিয়াসাত উর্দু জানায়, এ ঘটনার পর হিন্দু ব্যবসায়ীরা মুসলিম ব্যবসায়ীদের ১৩টি দোকান ভাঙচূড় ও লুটপাট করে। শহরটিতে ৩০০ দোকানের মাঝে মুসলিমদের প্রায় ২৫-৩০ টি দোকান রয়েছে। তাদের অধিকাংশই উত্তরপ্রদেশ থেকে এসে ঘোসালিতে ব্যবসা করেন। মারধরের শিকার ওই মুসলিম যুবকরে পুলিশে দেওয়া হলেও হিন্দু মেয়েটিকে তার বাবার হাতে হস্তান্তর করা হয়। ছেলেটির বাড়ি উত্তর প্রদেশের বাজনুর জেলায়। সে তার পরিবারের সঙ্গে কেরায়া এলাকায় থাকে ও ঘোসালির একটি মার্কেটে নাপিতের কাজ করে। উত্তরপ্রদেশের সঙ্গে সম্পৃক্ত এক মুসলিম ব্যবসায়ী জুলফিকার মনসুর জানান, প্রথমবারের মতো ঘটে যাওয়া এরকম অনাকাঙ্খিত ঘটনার কারণে আমরা আতঙ্কিত ও ভীত। আমাদের জানা নেই আমরা স্বাভাবিক গতিতে যে ব্যবসা বাণিজ্যের কাজ করি এটা এখন থেকে পারবো কীনা। গত সোমবার তার দোকানকেও ভাঙচূর করা হয়েছে বলে তিনি জানান। সূত্র: ডেইলি সিয়াসাত
|
