
ফাতেহ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রদের মারধর করেছে কিছু যুবক। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থেমে থেমে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
বেলা তিনটার দিকে ধানমন্ডির ঝিগাতলায় কিছু তরুণ ছাত্রদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করে। এ ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়। তারা ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এছাড়া বেলা তিনটার দিকে রাজধানীর উত্তরায় ছাত্রদের ওপর হামলা করে কিছু যুবক। এসময় প্রায় আধা ঘন্টা ছাত্রদের সঙ্গে ওই যুবকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, স্কুল ড্রেস পরা কিছু দুর্বৃত্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে হামলা চালিয়েছে।
