মহাকাশ থেকে ফিরে যে বার্তা দিলেন মুসলিম নভোচারী সুলতান আলনিয়াদি

আন্তর্জাতিক ডেস্ক:

ছয় মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার ৪৮ ঘণ্টা পর প্রথম বার্তা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নভোচরী সুলতান আলনিয়াদি। সেখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি সুস্থ আছেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, `ফ্রম আর্থ টু স্পেস অ্যান্ড ব্যাক‘ শিরোনামে এক্স-এ একটি পোস্ট করেন সুলতান। সেখানে তিনি বলেন, `আমি এমন সময় এই চিঠিটি আপনাদের লিখছি, যখন আমার পায়ের নিচে আর হৃদয় ভরা ভালোবাসা।‘

পোস্টে সুলতান বলেন, `আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এই পুরো যাত্রায় আপনাদের ভালোবাসা আমার সঙ্গে ছিল। আমি সুস্থ আছি এবং খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।‘

ইনস্টাগ্রাম ও এক্স এ এই বার্তা পোস্টের ঘণ্টাখানেকর মধ্যে ঝড় তুলে। হাজার হাজার লাইক ও কমেন্ট করতে থাকেন শুভানুথ্যায়ীরা।

মুজিব নামে একজন ইন্দোনেশিয়ান কমেন্ট করেন, `আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ। একজন মুসলিম হিসেবে আপনার দ্বারা আমি অনুপ্রাণিত। ইন্দোনেশিয়া থেকে আপনার জন্য ভালোবাসা।‘

ইলহাম নামে একজন ব্যবহারকারী কমেন্টে লিখেন, ‘পৃথিবীতে আবারও আপনাকে স্বাগত। আপনার এই অর্জনে আমরা গর্বিত। আপনার এই অর্জন পুরো দেশের জন্যই অনেক বড়।’

দুই সপ্তাহ পর সংযুক্ত আরব আমিরাতে ফেরার কথা রয়েছে সুলতানের। তাকে স্বাগত জানাতে প্রস্তুত দেশবাসী। নানা আয়োজনে তাকে বরণ করা হবে বলে জানিয়েছে খালিজ টাইমস।

আগের সংবাদজমজমের পানি ব্যবহারে সৌদির নতুন নির্দেশনা
পরবর্তি সংবাদফ্রান্সে আবায়া পরে স্কুলে আসায় ৬৭ শিক্ষার্থীকে ফেরত পাঠাল কর্তৃপক্ষ