সচিব পদে পদোন্নতি পেলেন ৪ পুলিশ কর্মকর্তা

 

সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৪ পুলিশ কর্মকর্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন, সারদা রাজশাহীর প্রিন্সিপ্যাল (অতিরিক্ত আইজি) মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে সচিব পদমর্যাদা দিয়ে পদোন্নতি দেয়া হয়েছে।।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর ৪টি অস্থায়ী সুপার নিউমারারি পদ সৃজন করা হয়েছে। আর এই পদে পুলিশের ৪ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

আগের সংবাদঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু আজ
পরবর্তি সংবাদঅনির্দিষ্টকালের জন্য বন্ধ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়