বিদেশি ইমাম ও মুয়াজ্জিন অপসারণের সিদ্ধান্ত সৌদির

ওমর ফারুক : 

সৌদি আরবের মসজিদগুলো থেকে বিদেশি ইমাম ও মুয়াজ্জিনদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শায়েখ ড. আব্দুল লতিফ আশ শাইখ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশের কোনো মসজিদে বিদেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দেওয়া যাবে না। বর্তমানে অনেক বিদেশি ইমাম ও মুয়াজ্জিন সৌদি আরবের মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছে। তাদের পদচ্যুত করা হবে।

শায়েখ ড. আব্দুল লতিফ জানান, অনেক মসজিদে এই ভুল প্রথা চলে আসছে। এটা বন্ধ হওয়া উচিত। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শায়েখ ড. আব্দুল লতিফ জানান, মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তাদের কাছে সরকারি গাড়ি রয়েছে সেগুলোও ফেরত নেওয়া হবে। কারণ তারা এগুলো অবৈধ পথে ব্যবহার করছেন।

উল্লেখ্য শায়েখ ড. আব্দুল লতিফ চলতি বছর ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সৌদি বাদশাহর জারিকৃত ডিক্রিতে মন্ত্রিসভায় বিশাল রদবদল আনা হয়। এ রদবদলের হাওয়ায় ড. আব্দুল লতিফও স্থান পান।

আগের সংবাদলঞ্চ ভ্রমণ, ভয় ও রোমাঞ্চের হাতছানি
পরবর্তি সংবাদআলোকচিত্রী শহিদুলকে হাসপাতালে ভর্তির নির্দেশ