ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ফাতেহ ডেস্ক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোর থেকে মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। ভোগান্তিতে শত শত মানুষ।

হাইওয়ে পুলিশ জানায়, যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি। মহাসড়কে বেহাল দশার কারণেও চাপ বেড়েছে। ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগআলী, কলেজ গেইট, গাজীপুর, বড়বাড়ি, বোর্ডবাজার ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে ২০ কিলোমিটার যানজট।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশেপাশের এলাকায় সকালে যানজট থাকলেও এখন চলাচল অনেকটা স্বাভাবিক। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি সেতুর দুই পাশে তীব্র যানজট রয়েছে।

আগের সংবাদঈদযাত্রায় ঘরে ফিরছে মানুষ, বাস টার্মিনাল- রেলস্টেশনে ভিড়
পরবর্তি সংবাদসিরিজ বোমা বিস্ফোরণের ১৩ বছর আজ