ফেনীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ফাতেহ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে গরুবোঝাই ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৬ আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। নিহতদের ২ জন শিশু ও ৩ জন নারী।

পুলিশ জানায়, বিদেশ থেকে আসা স্বজনকে আনতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম বিমানবন্দর যাচ্ছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। রাত ৩টার দিকে ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় গরুবাহী ট্রাক। এতে মাইক্রোবাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ৬ জন।

আহত মাইক্রোবাসের ৫ যাত্রীকে ফেনী সদর হাসপাতাল ও ট্রাকের ৩ জনকে মীরসরাইয়ের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদফাঁকা হচ্ছে ঢাকা, রেলস্টেশন ও বাস টার্মিনালে ভিড়
পরবর্তি সংবাদশপথের শুরুতেই কেন ‘সরি’ বললেন ইমরান খান