
ফাতেহ ডেস্ক: বিএনপি বিরুদ্ধে আনা আরেকটি ওয়ান-ইলেভেন চেষ্টা অভিযোগ প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই প্রচারণা আওয়ামী লীগের চক্রান্ত।
দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি।
বিএনপি ১/১১ পরিস্থিতির সুবিধাভোগী নয় দাবি করে জানান এ বিষয়ে তার দলের কোনো সংশ্লিষ্টতা নেই। ওয়ান ইলেভেনের কুশীলবদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের একটি অংশও জাড়িত বলেও মন্তব্য তার।
