‘আমার কথা ভুলভাবে প্রচার করা হয়েছে, তবে আমি সবার প্রতি বিরক্ত’

ফাতেহ ডেস্ক

ইসলামী ঐক্যজোটের মুরুব্বী ও ভাইস চেয়ারম্যান হিসেবে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দীর্ঘদিন ধরে দায়িত্বে রয়েছেন। মুফতি আমিনী রহ. আহুত প্রতিটি আন্দোলনে চট্টগ্রামের প্রবীণ এ আলেমে দ্বীন সামনের কাতারে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন।

২০১৩ সালে হেফাজত ইসলামের উত্থান ও সক্রিয় আন্দোলনে প্রবীন রাজনীতিবিদ মুহিব্বুল্লাহ বাবুনগরী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। হেফাজত ইসলাম বাংলাদেশের সূচনালগ্ন থেকে সিনিয়র নায়েবে আমীরের দায়িত্ব পালন করে আসছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে চট্রগ্রামের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বাবুনগরের পরিচালনা করে আসছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সম্প্রতি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোট থেকে পদত্যাগ করেছেন বলে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর পক্ষ থেকে কোন বিবৃতি প্রকাশ না পাওয়ায় এ বিষয়ে সন্দেহ থেকে যায়। ফাতেহ ২৪ এর পক্ষ থেকেও যোগাযোগ করা হয়। এবং পরবর্তীতে আল্লামা বাবুনগরীর একটি ভিডিও ভাইরাল হয়, যাতে তিনি খোলামেলা কথা বলেছেন।

উনার অবস্থান ঠিক কি, এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করিনি। তবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধু ইসলামী ঐক্যজোট থেকে নয়, হেফাজত ও হাইয়াতুল উলইয়া থেকেও পদত্যাগ করবো।’

‘ অবশ্য এর বাইরে আমি কিছু বলিনি। টাকার লেনদেন বা সুসম্পর্ক ইত্যাদি বিষয়ে পত্রিকা বাড়িয়ে লেখেছে। মিথ্যাচার করেছে।আমি এমন কিছু বলিনি। ‘

সংসদে পাস হওয়া কওমি শিক্ষার স্বীকৃতি বিলে দেওবন্দের উসুলে হাসতেগানা মেনে নেয়া সত্ত্বেও কিভাবে আদর্শ বিসর্জন দিয়েছে এমন প্রশ্নে আল্লামা বাবুনগরী বলেন, দেওবন্দের উসুলে হাশতেগানায় সরকারের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার কথা বলা আছে কিন্তু এখন বেফাক ও আল্লামা শফি সরকারের সাথে সুসম্পর্ক করছেন, তাদের প্রশংসা করছেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমি এখন বেফাকের সাথে সম্পর্ক রাখছি না এবং আমীরও (আল্লামা আহমদ শফি) আমার সাথে যোগাযোগ করছেন না। এছাড়াও আমার প্রতিষ্ঠান (জামিয়া ইসলামিয়া বাবুনগর) বেফাক এর অধীনে পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

হাটহাজারীর অনুষ্ঠানে কওমি স্বীকৃতি ইস্যুতে আল্লামা শাহ আহমদ শফী’র বক্তব্য সম্পর্কে তার অভিমত জানতে চাইলে বলেন, ‘মুহতামিম সাহেব (আল্লামা আহমদ শফী) কথাটি কেন বলেছেন আমার বুঝে আসছে না। শাপলা চত্ত্বরে শহিদদের কথা ভুলে গিয়ে তিনি কিভাবে এমন কথা বলেন।’

আগের সংবাদজাতীয় ঐক্যের নেতারা বিএনপিকে ভুল পথে নিচ্ছে: হানিফ
পরবর্তি সংবাদপরকিয়া একটি জীবনবিধ্বংসী কবিরা গুনাহ