জাতীয় ঐক্যের নেতারা বিএনপিকে ভুল পথে নিচ্ছে: হানিফ

ফাতেহ ডেস্ক: ক্ষমতায় যেতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা বিএনপিকে ভুল পথে নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সকালে রাজধানীর শাহবাগে দলের গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।

শাহবাগে এক সংক্ষিপ্ত পথসভায় হানিফ বলেন, বিএনপি এখন ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়েছে। তবে, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন হানিফ। সংবিধান অনুযায়ী বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

পরে গণসংযোগে শাহবাগে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আগের সংবাদমাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদ‘আমার কথা ভুলভাবে প্রচার করা হয়েছে, তবে আমি সবার প্রতি বিরক্ত’