
ফাতেহ ডেস্ক: মাদক, সন্ত্রাস আর জঙ্গিবাদের কালো থাবা থেকে নিজেদের রক্ষা করে আগামীতে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনই বর্তমান সরকারের লক্ষ্য। আগামী দিনে শিশুরা যেন সুন্দরভাবে বেড়ে ওঠতে পারে সেই পরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকার কাজ করছে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে ওঠার লক্ষ্যেও কাজ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল যুগে কেউ পিছিয়ে থাকবে না। এসএসসি পরীক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ে অনলাইনে যেন শিক্ষা পায় সেই ব্যবস্থা করে দেয়া হচ্ছে।
৪র্থ উন্নয়ন মেলা আজ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সারা দেশের প্রতিটি জেলা- উপজেলায় চলবে।
