
ওমর ফারুক : ভারতের বিজেপির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, দেওবন্দ মাদরাসা সন্ত্রাসবাদের কারখানা। এখান থেকেই হাফিজ সাঈদ ও আবু বকর আল বাগদাদির মতো সন্ত্রাসীরা পড়াশোনা করেছে।
গতকাল বুধবার দেওবন্দের একটি মন্দির পরিদর্শনকালে বিজেপির এ নেতা এমন বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, গ্রুকল থেকে আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী বের হয়নি। অথচ মানুষ দেওবন্দকে শিক্ষার মন্দির বলে। জানিনা এটা শিক্ষার মন্দির নাকি সন্ত্রাসবাদের মন্দির। গিরিরাজ সিং এসময় রামমন্দিরকে শত কোটি হিন্দুর উপাসনালয় বলে আখ্যা দেন।
তিনি বলেন, ভারতে তিন লাখ মসজিদ নির্মাণ হতে পারে আর একটি রামমন্দির নির্মাণ হতে পারবে না?
উল্লেখ্য, গত কয়েকমাস যাবত ভারতের হিন্দুত্ববাদী নেতারা রামমন্দির নির্মাণে বিতর্কিত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে আসছে।
চলতি সপ্তাহেও হিন্দুত্ববাদী সংগঠনগুলো অযোধ্যায় ধম সভার আয়োজন করে। এ সভা থেকে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ারও আশঙ্কা করা হচ্ছিল।
