অযোধ্যায় পরিস্থিতি শান্ত, ঘরে ফিরতে শুরু করেছেন মুসলিমরা

ওমর ফারুক : অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও শিবসেনাদের ধর্ম সভা শেষ হওয়ার পর সেখানকার পরিবেশ অনেকটা শান্ত হয়ে উঠেছে। আতঙ্ক কমেছে মুসলিমদেরও। তারা এখন নিজ ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন।

হিন্দু কট্টরপন্থিদের কয়েকটি সংগঠন মিলে চলতি সপ্তাহের রোববার এ সভার আয়োজন করেছিল। সেখানে প্রায় এক লাখ বিভিন্ন সংগঠনের কর্মী উপস্থিত হয়। তারা মুসলিমদের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিল। পরিস্থিতি বিপদজনক দেখে মুসলিমরা জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা দাবি করে। কঠোর নিরাপত্তা দেওয়া হলেও আতঙ্কে সেখান অনেক মুসিলম পরিবার ঘর বাড়ি ছেড়ে দূরে যেয়ে আশ্রয় নিয়েছিল।

৭৫ বছর বয়সী শিব্বির আলী জানান, গত রাতে অযোধ্যায় ফিরে নিজেকে যথেষ্ট নিরাপদবোধ মনে হয়েছে। তিনি ফয়েজাবাদ থেকে তার পরিবার নিয়ে দুইদিন অবস্থান করার পর ফিরে আসেন।

শিব্বির আলী বলেন, ১৯৯২ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময়ও তিনি পরিবার নিয়ে অযোধ্যা ছেড়ে চলে গিয়েছিলেন। ৬০ বছর বয়সী শাকির জানান, তিনি আজই অযোধ্যায় ফিরেছেন। সেইসঙ্গে তার পরিবারের ফিরে আসার ব্যাপারেও ব্যবস্থা করছেন। শহরের পরিস্থিতি আশঙ্কাজনক দেখে তিনিও তার পরিবার ও চার বকরি নিয়ে আত্মীয়ের বাড়িতে অবস্তান নিয়েছিলেন।

৬০ বছর বয়সী ওয়াজেদ জানান, আমার ঘর বাড়ি দেখার মতো কেই নেই। তাই আমি একাই এখানে রয়ে গিয়েছিলাম।

আগের সংবাদনির্বাচিত হলে কওমি মাদরাসার সকল স্তরে সরকারি স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করবো: আহমদ আব্দুল কাদের
পরবর্তি সংবাদবাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ