
ফাতেহ ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’র তিন কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপিয়ান কমিশন। মিয়ানমারের গার্মেন্টস শিল্পের চাহিদা আছে ইউরোপে। নিষেধাজ্ঞা কার্যকর হলে, কয়েক হাজার কর্মী চাকরি হারাতে পারেন। তবে শিগিগিরই তা কার্যকর হচ্ছে না বলে জানা গেছে।
এর আগে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মঙ্গলবার মিয়ানমার নেত্রী অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে কানাডা।
