একতরফা নির্বাচন করতেই প্রশাসন মাঠে নেমেছে : রিজভী

ফাতেহ ডেস্ক

ক্ষমতাসীন দলের স্বার্থেই একতরফা নির্বাচন করতে পুলিশ প্রশাসন সকল শক্তি নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মরণকামড় দিচ্ছে। সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দেওয়া হচ্ছে তাদেরকে ধরার জন্য। আজ রাত থেকে আরও কয়েকগুণ নেতাকর্মীকে গ্রেফতার আশঙ্কা করছি আমরা।’

বিএনপির এ নেতা বলেন, ‘সজীব ওয়াজেদ জয় যে বলেছিল আওয়ামী লীগ ২২০ আসন নিয়ে সরকার গঠন করবে। সেটার বাস্তবায়নের জন্যেই মাস্টারপ্ল্যান করে বিএনপির প্রার্থিতা বাতিল ও স্বয়ং এমপি প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে এবং জামায়াতের নেতা বলে আরও ২২-২৩টা আসনের প্রার্থিতা বাতিল করার নাকি পরিকল্পনা চলছে। ইসি কর্তৃক চূড়ান্ত করার পর তাদের এই প্রার্থিতা বাতিল হবে, যা চরম প্রতারণা। এই দায় ইসিকেই নিতে হবে। মোট কথা ২৭ তারিখের মধ্যে এই জয় তারা নিশ্চিত করতে চায়।’

আগের সংবাদড. কামাল উস্কানি দিচ্ছেন : খাদ্যমন্ত্রী
পরবর্তি সংবাদতাবলিগ-সঙ্কটে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি উলামায়ে কেরাম