
ফাতেহ ডেস্ক
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন একজন রাজনীতিবিদ হয়েও তার প্রতিটি কথায় উস্কানির বার্তা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকার কামরাঙ্গীচরে ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন অভিযোগ করে কামরুল ইসলাম বলেন, ‘তিনি হুমকি দিয়েছেন নির্বাচনের পর বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে। নির্বাচনে যাতে কোনো হানাহানির পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আমরাও তিনদিন আগে থেকে পাহারা বসাবো।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে আইএসআইয়ের এজেন্ট জামায়াত-বিএনপিকে রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। বহিরাগত সন্ত্রাসীদের প্রতিরোধে ভোটের ৩ দিন আগে থেকে নির্বাচনী এলাকা পাহারা দেবে আওয়ামী লীগ নেতাকর্মীরা।’
তিনি আরও বলেন, ‘এরা আইএসআই এর এজেন্ট, এরা পাকিস্তানের এজেন্ট। এরা ছোবল মারতে উদ্যত হবে যেকোনো সময়। সাপের বিষদাঁত ভেঙে দিতে হবে। এদের কোনোভাবেই জয় হতে পারে না। বিজয় আমাদের অবশ্যম্ভাবী।’
