কারা হামলা করল মিরপুরে

ফাতেহ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়Ñ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দলীয় নেতাকর্মীদের প্রতি এমন নির্দেশ ছিল সরকারের।

তার পরও বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলার ঘটনা ঘটে। তাদের বেধড়ক লাঠিপেটাসহ লাঞ্ছিত করে পুলিশ ও একদল যুবক। লাঠিসোটা-রড নিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখা গেছে তাদের।

মিরপুর ১৩ ও ১৪ নম্বরের মধ্যে বিআরটিএ থেকে কাফরুল থানা হয়ে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গেট পর্যন্ত সড়কে-ফুটওভার ব্রিজে তারা যে শিক্ষার্থীকেই পেয়েছে তাকেই মারধর করেছে।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে গতকাল রাজধানীর ধানম-ির সাত মসজিদ রোডে আয়োজিত মানববন্ধন শেষে ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ইউল্যাবের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিলে হামলাকারীরা গেট ভাঙারও চেষ্টা করে। অন্যদিকে হামলার ঘটনার ছবি তুলতে গিয়ে মারধরের শিকার হয়েছেন অনলাইন পোর্টাল প্রিয়ডটকমের সাংবাদিক প্রদীপ দাস।

মিরপুরে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানিয়েছেন, শিক্ষার্থীরা কারণ ছাড়াই কাফরুল থানায় হামলার চেষ্টা করে এবং পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বহিরাগতদের হটিয়েছে পুলিশ। ওই বহিরাগতরা কারা, তারা শিক্ষার্থীদের মেরেছে কিনা, তা জানে না

তবে হামলার শিকার শিক্ষার্থীরা ও কিছু অভিভাবক অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে এক হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করেছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

]

আগের সংবাদসতর্ক সরকার, কঠোর হতে পারে
পরবর্তি সংবাদ‘ইয়েমেনের মানবিক পরিস্থিতি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক’