ইজতেমার মাঠ-প্রস্তুতির কাজে কেবল আলেমপন্থী তাবলিগিরা

বিশেষ প্রতিবেদক

বহু বাদ-বিবাদের পর টঙ্গীর তুরাগ-তীরে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাঠ-প্রস্তুতির কাজ। তবে বরাবরের মতো এবারের প্রস্তুতি কাজে খুব একটা স্বতঃস্ফূর্ততা নেই। তাবলিগের তিক্ত ও অনাকাঙ্ক্ষিত বাদ-বিবাদের কারণে আগের সেই জৌলুস এখন অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মনে করছেন অনেকে।

ইজতেমার প্রস্তুতি কাজে কেবল আলেমপন্থীরাই অংশগ্রহণ করেছেন, সাদপন্থীরা নেই। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দান থেকে তাবলিগের সাথি ভাই তারেক ফাতেহ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন, সাদপন্থীরা প্রস্তুতি কাজে অংশগ্রহণ করেননি। তবে বরাবরের মতো তাবলিগের সাথি ও বিভিন্ন মাদরাসা-স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্ররা স্বেচ্ছা শ্রমে কাজ করছেন।

সাদপন্থী নেতা মাওলানা জিয়া বিন কাসিম এ ব্যাপারে ফাতেহ টোয়েন্টি ফোরকে বলেন, দুই পক্ষ এক সঙ্গে কাজ করতে গেলে সংঘাত বাঁধবার আশঙ্কা আছে, তাই আমরা প্রস্তুতি কাজে অংশ নিইনি। তবে ইজতেমার পর মাঠ পরিস্কারের কাজটাও কিন্তু অনেক বড়, আমরা মাঠ পরিস্কারের দায়িত্ব নিয়েছি।

এইচআর/

আগের সংবাদ১৮ তারিখ ইজতেমা সমাপ্তির কথা থাকলেও সাদপন্থীরা আখেরি মোনাজাত করবেন ১৯ তারিখ দুপুরে
পরবর্তি সংবাদজাহাঙ্গীরনগরে র‍্যাগিং বন্ধের নামে সুকৌশলে হিন্দুত্ববাদ!