ইসলাম বিষয়ক আলোচনায় ভাষা ব্যবহারে সতর্কতা

আরজু আহমদ

ফেসবুকে বহুবিবাহ, অল্প বয়সে বিবাহে উৎসাহদানের নিমিত্তে যে বিতর্ক তোলা হয়- বিশেষত ইসলামের নাম করে। ইদানীং তা আর ইসলামের নিজস্ব বয়ানের মধ্যে সীমিত থাকছে না।

যে কোনও দ্বীনি দাওয়াতের ভাষা, শব্দ চয়ন আর বাজারি ভাষায় যদি তফাৎ না থাকে তাহলে তা আর দ্বীনের জন্য কল্যাণকর থাকে না। ইসলাম যথাযথ বিনয় আর লজ্জাশীলতার শিক্ষা দেয়।

তাই ইসলাম তার বিরোধী যে কোনও পক্ষের মোকাবেলায় নিজস্ব একটা রীতি দাঁড় করিয়েছে। সে রীতি সর্বোচ্চ শালীন, বিনয়ী, লজ্জাশীল আর যে কোনও ধরনের বাড়াবাড়ি মুক্ত।

সুতরাং বহুবিবাহ, অল্প বয়সে বিবাহ স্বমন্ধে যত আলোচনা তা করতে গিয়ে যত বাড়াবাড়ি দেখা যায়, এসবের সব কিছুই কেবল নিজেদের শুরু করা তর্কে জেতার প্রয়াস ছাড়া আর কিছুই না।

দ্বীনের কল্যাণ কিম্বা দাওয়াতে এর কোনও অংশ নাই। এসব আলোচনার পাঠে এমন মনে হয়, যেন মেয়েরা কেবল ভোগ্যপণ্য ছাড়া আর কিছুই নয়। অথচ এটা তো ইসলামের মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক।

‘কচি মেয়ে’, ‘শিশু উৎপাদন’ ইত্যাদি শব্দের বাহারি ব্যবহার, কমেন্টে এর চেয়েও আরও যৌনাবেগ সম্পন্ন শব্দ আর আলাপের অবতারণা ইসলামী দাওয়াতের পদ্ধতি না।

ইসলাম তো ‘কামসূত্রের’ ধর্ম না! ইসলামে দাওয়াতের পদ্ধতি কেবল তর্কে জেতা না। দাওয়াতের পদ্ধতি হচ্ছে, যাই করি মূল উদ্দেশ্য লোকেদের মধ্যে হিদায়তের আলো পৌঁছানো।

দরদ রেখে আগানো। শারাফাত-ভদ্রতা, শালীনতা, সম্ভ্রম সব কিছু এর অবিচ্ছেদ্য অঙ্গ। সমস্ত নবীদের দাওয়াত এভাবেই চলেছে। এর ব্যত্যয় হলে তার সাথে ইসলামের সম্পর্ক নাই।

আগের সংবাদবিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়াও বেসরকারি খাতে দেয়া উচিত: নসরুল হামিদ
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের পুনর্বাসনে ১ হাজার কোটি টাকা দেবে এডিবি