
ফাতেহ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র এক হাজার টাকায় মনোয়ন ফরম কিনে নির্বাচনে অংশ নেওয়া যাবে। এ ফরম মিলবে জাতীয় গণতান্ত্রিক পার্টিতে (জাগপা)।
বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্টির আসাদ গেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে দলটি। ফরম পূরণ করে জমা দিতে হবে শনিবার বিকাল ৫টার মধ্যে।
আগামী ১৯ নভেম্বর পার্টির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক হাজার টাকা।
