মীরসরাইয়ে জঙ্গি আস্তানায় ২ জেএমবির মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে ২ জেএমবির মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়েছে।

উদ্ধার হয়েছে একটি এ-কে টুয়েন্টি টু রাইফেল, ৩টি পিস্তল, ৫টি গ্রেনেড ও বিপুল বোমা তৈরির সরঞ্জাম। র‍্যাব বলছে, আদালতে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের।

চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা চলছে এমন খবরে রাত ৩টায় মীরসরাইয়ের জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড়ের চৌধুরী ম্যানসন বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। উপস্থিতি টের পেয়ে রাত সাড়ে ৩টায় ভেতর থেকে জঙ্গিরা গুলি ছুঁড়লে, র‍্যাবও পাল্টা গুলি করে।

প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর বাড়ির ভেতরে পর পর কয়েকটি বিস্ফোরণ ঘটে। উড়ে যায় সেমিপাকা ঘরের একপাশের টিনের ছাদ।

সকালে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌছায় ৬ সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল। পরে বাড়ি ভেতরে ঢুকে ২টি তাজা বোমা নিষ্ক্রিয় করে বিস্ফোরণে নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে র‍্যাব।

বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, চট্টগ্রাম আদালতে হামলার পরিকল্পনা করছিলেন জেএমবির এই সদস্যরা।

স্থানীয় একটি কারখানার শ্রমিক পরিচয়ে গত মাসের ২৮ তারিখ বাড়িটি ভাড়া নেন সোহেল নামে একজন।

আগের সংবাদ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ উপযোগী হলেও অপব্যবহারের আশংকা অনেক: উবায়দুর রহমান খান নদভী
পরবর্তি সংবাদস্বর্ণ নীতিমালার আলোকে পূর্ণাঙ্গ আইনের দাবি টিআইবির