মুফতি ফয়জুল্লাহ এর পিতার জানাযা সম্পন্ন, মানুষের ঢল

চট্টগ্রাম প্রতিনিধি

বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ,লালবাগ মাদরাসার মুহাদ্দিস, হেফাজতে ইসলামের অন্যতম  শীর্ষ  নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ-এর পিতা হাজী মুহাম্মদ আনোয়ার রহ. এর নামাযে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাযা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযার ইমামতি করেন ইসলামী ঐক্যজোট ও হেফাজতে ইসলামের ভাইস চেয়ারম্যান আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

জানাযায় হেফাজতে ইসলামে আমীর ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি উপস্থিত থাকার ইচ্ছে থাকলেও শারিরীক অসুস্থতার কারনে আসতে পারেনি। পরে আমীরে হেফাজত প্রতিনিধির মাধ্যমে শোক প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাজী মুহাম্মাদ আনোয়ার রহ. এর জানাযার পূর্বে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ইসলামী ঐক্যজোট ও হেফাজতে ইসলামের ভাইস চেয়ারম্যান আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মরহুমের বড় ছেলে ইসলামী ঐক্যজোটের সংগ্রামী মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ইসহাক নূর, ফতেহপুর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, যুগ্ম  মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী প্রমুখ। আরো বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সব ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মরহুম হাজী মুহাম্মদ আনোয়ার সাহেব বহু গুণে গুণান্বিত একজন খাঁটি ঈমানদার ব্যক্তি ছিলেন। তিনি প্রতিবাদী, সত্যবাদী, অত্যন্ত সাহসী ও বিনয়ী ছিলেন। তার পূর্বসূরীরা এদেশে ইসলাম প্রচার করেন।

বক্তারা আরো বলেন, মরহুমের পিতা মাওলানা মাহমুদুর রহমান ছিলেন, দেওবন্দের কৃতি শিক্ষার্থী। মরহুমের দাদা মাওলানা আব্দুল হামিদ পড়েছেন কলকাতা আলিয়ায়। সেই সুবাদে দেশের শীর্ষ আলেম ওলামার সাথে জনাব মুহাম্মদ আনোয়ার সাহেবের সু সম্পর্ক ছিলো। নিজে পুরোপুরি আলেম না হলেও তার ধর্মীয় জ্ঞান ও কথাবার্তাই একজন দ্বীনদার আলেমের মত লাগতো।

বক্তারা বলেন, আমারা মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা ও রহম করুন এবং নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহ ও খাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন, আমিন।

বক্তারা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

জানাযার নামাযে উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী, বাবুনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শোআাইব আহমদ বাবুনগরী, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা মুফতি তৈয়ব হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফারুক, আমীরে হেফাজতের ব্যাক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম, কারী মুবিনুল হক, মাওলানা আলমগীর, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ, মাষ্টার আহসান উল্লাহ, মাওলানা শেখ আবু তাহের, মাওলানা আমীন শরীফ, মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মাওলানা মুহাম্মাদ ইউনুস, মাওলানা জোনাইদ জাওহার, মাওলানা ইকবাল খলিল আনোয়ারী, মাওলানা হাবিবুর রহমান হাকিম, মাওলানা ওসমান কাসেমী, মাওলানা অলি উল্লাহ, মাওলানা সালামত উল্লাহ বাবুনগরী, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফোরকান উল্লাহ পটিয়াভী, মাওলানা দিলদার হোসাইন প্রমুখ।

আগের সংবাদদাওয়াতের মাধ্যমে ইসলামের ছায়ায় সবাই এক হবে
পরবর্তি সংবাদখালেদার স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ডের ৫ চিকিৎসক