ঐক্যফ্রন্ট এখন আর ঐক্যবদ্ধ নেই : কাদের

ফাতেহ ডেস্ক: ঐক্যফ্রন্ট এখন আর ঐক্যবদ্ধ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতারা এখন মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। এসময় এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, মনোনয়নপত্র জমা দিতে বিএনপি নেতাদের কোথাও বাধা দেয়া হয়নি।

ধানমন্ডিতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি। এতে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইইউ। সেজন্যই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে দাবি আওয়ামী লীগের।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ঐক্যফ্রন্টের বিভেদ নিয়ে মন্তব্য করেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে বিএনপির প্রার্থীদের বাধা দেয়া হয়েছে, এমন অভিযোগেরও জবাব দেন কাদের।

আসন বন্টন নিয়ে মহাজোটে কোন টানাপোড়েন নেই বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ৯ ডিসেম্বরের আগেই সব মীমাংসা হয়ে যাবে।

আগের সংবাদনির্বাচনে সবার প্রতি সমান আচরণ করতে হবে: ইসি
পরবর্তি সংবাদসিলেটে মনোনয়ন নিয়ে জটিলতা প্রধান দুই জোটে