ভোট ছিনিয়ে নেয়া ঠেকাতে কেন্দ্র পাহারার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

 ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য জনগণকে কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায়, জনসভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটেই নির্ভর করছে উন্নয়নের বাকি স্বপ্নপূরণ। বর্তমান সরকার ফের ক্ষমতায় না আসলে, উন্নয়ন প্রকল্প থেমে যেতে পারে। জনসভায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে সকালে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় রওনা হন শেখ হাসিনা। ফেরার পথে ফরিদপুরের পর তিনি রাজবাড়ী, মানিকগঞ্জ ও সাভারে গণসংযোগসহ জনসভা ও পথসভায় বক্তৃতা দেবেন।

গতকাল টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের সংবাদমুফতি আমিনীর আদর্শ কতটা ধরে রাখতে পারছে ইসলামী ঐক্যজোট?
পরবর্তি সংবাদঅনাস্থা ভোটে জয় পেলেন থেরেসা মে