ওজু করতে পুকুরে নেমে আর ফিরল না মাদরাসা-ছাত্র

ফাতেহ ডেস্ক

সাতক্ষীরার পাটকেলঘাটার একটি মাদ্রাসার পুকুর থেকে ইসমাইল হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইসমাইল হোসেন পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে। সে ওই মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করতো।

পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, ইসমাইল হোসেন মৃগী রোগ ছিলো বলে তার পরিবারে কাছ থেকে জানা গেছে। সোমবার ভোরে সে ফজরের নামাজ পড়ার জন্য ওই মাদ্রসার পুকুরে ওজু করতে গিয়ে পানিতে পড়ে আর উঠতে পারেনি।

সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগের সংবাদপ্রতারণার অভিযোগে প্রাণ কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার
পরবর্তি সংবাদআফগানিস্তানে হুমকির মুখে পাকিস্তান কনস্যুলেট বন্ধ