
ফাতেহ ডেস্ক
আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি বলেছেন, সম্ভবত তাকে আবারও বিয়ে করতে হচ্ছে। তবে কাকে বিয়ে করছেন, এ নিয়ে কিছু বলেননি।
বার্ষিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের অর্থনীতি নিয়ে এমন আভাস দিলেন রুশ প্রেসিডেন্ট। এটা সত্যি যে অনেকটা ঈর্ষান্বিতভাবেই নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখেন পুতিন।
তবে এদিন মুখে হাসি রেখে সাংবাদিকদের তিনি বলেন, একজন সম্মানিত নারীকেই তিনি বিয়ে করছেন। ‘যেকোনো সময় আমি কাজটি সেরে ফেলতে পারি।’
১৯৮৩ সালে লেউদমিলাকে বিয়ে করেছিলেন পুতিন। কিন্তু ২০১৩ সালে এসে তাদের বিচ্ছেদ ঘটে যায়। তাদের দুই কন্যা ক্যাটরিনা ও মারিয়ার বয়স এখন ত্রিশের কোটায়। রাজনৈতিক কেন্দ্রবিন্দু থেকে তারা নিজেদের সবসময় দূরে রাখছেন।
বিচ্ছেদের পর পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। রাশিয়ার একটি দৈনিক পত্রিকা জানিয়েছিল অলিম্পিকের সাবেক ক্রীড়াবিদ অ্যালিনা কাবেভার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। কিন্তু অনেকটা জোরের সঙ্গেই এমন দাবি অস্বীকার করে এসেছেন ভ্লাদিমির পুতিন।
