২৪ ডিসেম্বর থেকে ১০ দিন মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি

ফাতেহ ডেস্ক

২৪ ডিসেম্বর থেকে ১০ দিন মাঠে থাকবে সেনাবাহিনী। তারা অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। বিকেলে, নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময়, বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার ও অহেতুক হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনার কথাও জানান তিনি।

ইসি সচিব জানান, নির্বাচনের ৭ দিন আগে কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে। তিনি আরো বলেন, সাংবাদিকরা ভোটকেন্দ্রে যেতে পারবেন, সংবাদ সংগ্রহ করতে পারবেন। তবে লাইভ সম্প্রচার ও মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে।

আগের সংবাদতাবলিগ-সঙ্কট নিয়ে কী ভাবছেন সাদপন্থীরা?
পরবর্তি সংবাদশিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানঃ একটি পর্যালোচনা