তরঙ্গ আদান-প্রদানে প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট

ফাতেহ ডেস্ক: তরঙ্গ আদান-প্রদানে পুরোপুরি প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট। দুই মাসের মধ্যেই শুরু হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। গাজীপুরের মূল গ্রাউন্ড স্টেশন থেকে এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত এতে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

চলতি বছরের ১২ মে মহাকাশ ওঠে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ দিন পর নিজ অবস্থানে পৌছে স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে এটি। নিয়ন্ত্রণ হচ্ছে গাজীপুর ও রাঙামাটির গ্রাউন্ড স্টেশন থেকে।

বাণিজ্যিক ব্যবহারের জন্য এরিমধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তিসই করেছে স্যাটেলাইট কোম্পানি। মন্ত্রণালয়ের অধীনে বন্দর, ফেরিঘাট, জাহাজ ও অন্যান্য স্থাপনায় দেয়া হবে স্যাটেলাইট সেবা।

প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ের স্যাটেলাইটে আছে ৪০টি ট্রান্সপন্ডার। এগুলো ভাড়া দিয়ে বাণিজ্যিক সফলতা আনতে দ্রুত কৌশল নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের।

দেশি গ্রাহকের পাশাপাশি ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইটির বড় বাজারের সুয়োগ আছে। তাই দক্ষ বিক্রয় ব্যবস্থাপনা তৈরির মাধ্যমে গ্রাহক বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।

আগের সংবাদইয়েমেনে বিমান হামলায় নিহত ৫৫
পরবর্তি সংবাদসতর্ক সরকার, কঠোর হতে পারে