
ফাতেহ ডেস্ক: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নারী, শিশুসহ ৫৫ জন নিহত হয়েছে, আহত কমপক্ষে ১২৪। বন্দর নগরী হোদেইদার একটি হাসপাতাল ও একটি মাছের বাজারে বৃহস্পতিবার এ হামলা হয়।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, হতাহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। তবে বৃহস্পতিবারের হামলায় দায় অস্বীকার করেছে সৌদি জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল মালেকি জানিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় এমন কোন পদক্ষেপ নেয়নি তারা। ২০১৫ সাল থেকে ইয়েমেনের বিদ্রোহি অধ্যুষিত অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।
