সাবমেরিন কেবল দিয়ে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ

ফাতেহ ডেস্ক: সাবমেরিন কেবলের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিকভাবে ২ হাজার ৪শো গ্রাহককে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ দেয়া শুরু হয়।

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন জানান, দুই মাসের মধ্যে গ্রাহক সংখ্যা সাত হাজারে উন্নীত করা হবে।

২০১৪ সালের সেপ্টেম্বরে, সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহের প্রকল্প অনুমোদন দেয় সরকার। চীনা প্রতিষ্ঠানের সহযোগিতায় সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের এই প্রকল্প দক্ষিণ এশিয়ায় প্রথম।

১৬ কিলোমিটার দীর্ঘ এই কেবল সংযোগে সরকারের ব্যয় ১৪৪ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে সন্দ্বীপে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে জানায় বিদ্যুৎ বিভাগ।

আগের সংবাদনির্বাচনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন ড. কামাল
পরবর্তি সংবাদমাদরাসা বোর্ডিংয়ের খাবার কতটা পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত?