ফাতেহ ডেস্ক:
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কান্দিরপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দীনী শিক্ষাপ্রতিষ্ঠান তাহাফফুজে খতমে নবুওয়াত মাদরাসার পাশে কাদিয়ানি সন্ত্রাসী কর্তৃক নিরীহ ছাত্রদের ওপর বর্বরোচিত হামলা তাদের চরম ধৃষ্টতারই বহিঃপ্রকাশ। এ হামলা বরদাশত করা হবে না।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
হামলার এ ঘটনাকে কথিত আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানিদের চূড়ান্ত আগ্রাসী তৎপরতা উল্লেখ করে বিবৃতিতে পীর সাহেব মধুপুর আরও বলেছেন, অস্ত্র-শস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মাদরাসার ছাত্রদেরকে রক্তাক্ত করে কাফের কাদিয়ানিরা প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। এ ঘটনা আমাদের হুঁশ ফিরিয়ে দিয়েছে।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলা
তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সুশৃঙ্খলভাবে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ব্যানারে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আন্দোলন চালিয়ে আসছি। আমাদের এ দাবির সঙ্গে প্রতিটি মুসলমান একমত রয়েছে । আমরা অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতমে নবুওয়াত মাদরাসায় হামলাকারী কাদিয়ানি সন্ত্রাসীদের গ্রেফতার করতঃ দৃষ্টান্তমূলক শাস্তি এবং হামলায় হতাহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করছি।
আরও পড়ুন : মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
পীর সাহেব মধুপুর বলেন, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ঈমানী আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
