তাবলিগ-সঙ্কট : দেওবন্দ সফরে যারা থাকছেন

নিজস্ব প্রতিবেদক

তাবলিগ-সঙ্কটে মাওলানা সাদ সাহেব সম্পর্কে দারুল উলুম দেওবন্দের অবস্থান জানার জন্য আগামী ২২ জানুয়ারির মধ্যে তাবলিগের বিবাদমান উভয়পক্ষ ও সরকারের উচ্চপদস্থ কয়েকজন ব্যক্তির সমন্বয়ে একটি প্রতিনিধিদল দেওবন্দ সফর করবে।

গত ১৫ জানুয়ারি মঙ্গলবার ধর্মমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ-সহ প্রতিনিধিদলের ১১ জন সদস্যের নাম ইস্যু করা হয়েছে। প্রতিমন্ত্রীর নেতৃত্বে তাঁরাই দেওবন্দ সফর করবেন।

ইস্যুকৃত সদস্যরা হলেন যথাক্রমে, ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোটেক শেখ মো. আব্দুল্লাহ, ধর্মসচিব মো. আনিসুর রহমান, পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, মাওলানা মোঃ রবিউল হক, সৈয়দ ওয়াসিফ ইসলাম, মাওলানা আশরাফ আলী, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা সদরুদ্দীন মাকনুন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী উল্লিখিত ১০জনকে নিয়ে ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি মধ্যে সম্ভাব্য কোনো তারিখে দারুল উলুম দেওবন্দ সফর করবেন এবং সফরকারীরা সংশ্লিষ্ট বিষয়ে উত্তম সমাধান লাভের জন্য দারুল উলুম দেওবন্দের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

তাবলিগ বিষয়ে আলেমদের মুখপাত্র মাওলানা কেফায়াতুল্লাহ আজহারি ফাতেহ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন, আগামী ১৯ বা ২০ তারিখ প্রতিনিধিদলের সফর করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ভিসা জটিলতায় প্রতিনিধিদলের দেওবন্দ সফর পিছিয়ে গেল

এইচআর

আগের সংবাদমহানবির অনুসরণ আল্লাহর নৈকট্য লাভের পূর্বশর্ত : মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী
পরবর্তি সংবাদতাবলিগ সঙ্কট : দেওবন্দের কাছে কী জানতে চাইবে প্রতিনিধিদল?