তাবলীগ সঙ্কট : ভিসা জটিলতায় প্রতিনিধিদলের দেওবন্দ সফর পিছিয়ে গেল

ফাতেহ ডেস্ক

চলমান তাবলিগ সঙ্কটে মাওলানা সাদ সম্পর্কে ভারতের দারুল উলুম দেওবন্দের অবস্থান জানার জন্য ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে উভয় পক্ষের আলেম ও মুরব্বিদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গতকাল ভারত যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত তারিখে এ যাত্রা স্থগিত করা হয়েছে। বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আমিন ও তাবলিগ বিষয়ে আলেমদের মুখপাত্র মাওলানা কেফায়াতুল্লাহ আজহারি এ খবর ফাতেহ টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : তাবলিগ সঙ্কট : মতাদর্শিক বিরোধ কি চিরকালই সমাধানের অযোগ্য?

মাওলানা কেফায়াতুল্লাহ আজহারি জানিয়েছেন, প্রতিনিধিদলের কয়েকজন সদস্যের পাসপোর্টে গতকাল পর্যন্ত ভিসা না লাগায় নির্ধারিত তারিখে এ সফর স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ-কালের ভেতর ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসন হয়ে যাবে। আগামী সপ্তাহের শুরুর দিকে, শনি বা রবিবারে প্রতিনিধিদল দেওবন্দ সফর করবে।

প্রতিনিধিদলে উভয়পক্ষের তিনজন করে মোট ছয়জন মুরব্বি রয়েছেন। এ ছাড়া সরকারের তরফ থেকে রয়েছেন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।

আরও পড়ুন : তাবলিগ-সঙ্কটে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি উলামায়ে কেরাম

এইচআর

আগের সংবাদচীনে ইসলামের আগমন, উইঘুর মুসলিমদের ঐতিহ্য ও বর্তমান দুরবস্থা
পরবর্তি সংবাদপাকিস্তানি নারী গোয়েন্দার প্রেমের ফাঁদে আটকা পড়লেন ভারতীয় সেনা